সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

Image 99278Web Popup (3)

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী একটি গাড়ি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ওই প্রবাসীরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্যমতে, দুর্ঘটনায় গাড়ির চালকসহ যে চারজন নিহত হয়েছেন, তাঁদের সবারই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত বাকি দুই প্রবাসীর নাম-পরিচয় এখনো স্পষ্টভাবে জানা যায়নি।

বিমানবন্দরে যাওয়ার পথে এমন আকস্মিক প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহত বাকি দুজনের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup