সর্বশেষ

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

Drone 069d67 720x405Web Popup (3)

ইয়েমেনের আল-জাওফ প্রদেশে সৌদি আরবের একটি সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সম্প্রতি এই দাবি করেছেন। তিনি জানান, আল-জাওফ প্রদেশের খাব্ব ওয়া আশ শা’আফ জেলার আকাশে শত্রুতামূলক তৎপরতা চালানোর সময় সৌদি আরবের সিএইচ-৪ মডেলের ওই ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করে হুথি যোদ্ধারা।

অন্যদিকে, দেশটিতে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ভয়াবহ লড়াইয়ে দুই পক্ষের সশস্ত্র যোদ্ধাদের পাশাপাশি বহু বেসামরিক মানুষেরও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলগুলোতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর তাইজ এবং দক্ষিণাঞ্চলীয় হোদেইদা এলাকায় চলমান এই সংঘাত সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। মূলত লোহিত সাগরের উপকূল এবং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির কাছে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো লক্ষ্য করেই হুথি বিদ্রোহীরা নতুন করে এই বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।

আরও  দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup