Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

3d1774fb ea56 4451 a919 cfb908728b84ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রিয়াদের মুসা সানাইয়া শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এই হৃদয়বিদারক খবরটি সোমবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, আনাদোলু এজেন্সিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই প্রাণহানির খবরটি তাদের শিরোনামে তুলে এনেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রবিবার মুসা সানাইয়া শিল্প এলাকার ওই কারখানায় আগুন লাগে এবং এ ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একইভাবে ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সংবাদ সংস্থা এএনআই-ও রিয়াদের সোফা কারখানায় ১৬ বাংলাদেশির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

অন্যদিকে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি তাদের প্রতিবেদনে একটি প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করে জানিয়েছে যে, সৌদি আরব বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় গন্তব্যস্থল, যেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস ও কাজ করেন। এছাড়াও কুয়েতের আরব টাইমস এবং সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের খবরটি প্রকাশ করেছে।

এদিকে, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগেরই বাড়ি বাংলাদেশের নওগাঁ ও নাটোর জেলায়। স্থানীয় প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, নিহত ১৬ জনের মধ্যে অন্তত ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং বাকিদের বাড়ি নাটোর ও রাজশাহীতে। রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে রিয়াদের আল-শিফা থানা এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযানের পর নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate