Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

FireProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো এসব মানুষের এমন অকালমৃত্যুতে নিহতদের গ্রামের বাড়িতে এখন শোকের মাতম চলছে।

জানা যায়, গতকাল রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করলে সেখানে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি কর্মী ভেতরে আটকা পড়েন এবং আগুনে পুড়ে প্রাণ হারান।

রোববার রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান ৭ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন রয়েছেন। পরবর্তীতে রাত পৌনে ১২টার দিকে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামও ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঠিক কতজন বাংলাদেশি নিহত হয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। কোথাও ১৫ জন, কোথাও ১৭ জন, আবার কোথাও ১৯ জনের মৃত্যুর কথা বলা হলেও উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর বিষয়টিই নিশ্চিত করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে প্রবাসে যাওয়া প্রধান উপার্জনক্ষম মানুষদের এমন করুণ পরিণতিতে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate