Long Popup (2)
সর্বশেষ

বিয়ের প্রস্তাব নিয়ে প্রবাসী নারীর বাসায় সৌদি যুবক

Untitled 1.pngsaudi maleCity

ভালোবাসার যে কোনো সীমানা নেই, তা আরও একবার প্রমাণ করলেন এক সৌদি যুবক। পরিবারের কাজে সহায়তার জন্য রাখা এক প্রবাসী কর্মীর প্রেমে পড়েন তিনি। শুধু প্রেমেই সীমাবদ্ধ থাকেননি, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে বিয়ের প্রস্তাব নিয়ে সোজা পাড়ি জমিয়েছেন ওই নারীর দেশে। বিয়ের প্রস্তাব দেওয়ার সেই ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, ওই প্রবাসী নারী ফিলিপাইনের নাগরিক। তিনি সৌদি আরবে ওই যুবকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেখানে অবস্থানকালে দুজনের মধ্যে পরিচয় ও হৃদ্যতা তৈরি হয়। ধীরে ধীরে সেই সম্পর্ক রূপ নেয় গভীর প্রেমে। একপর্যায়ে সৌদি যুবক যখন তাঁকে বিয়ের সিদ্ধান্ত নেন, তখন ওই নারী একটি বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানান, বিয়ের প্রস্তাবটি যেন তার পরিবারের উপস্থিতিতে দেওয়া হয়। প্রেমিকার এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এক মুহূর্তও দেরি না করে তাতে রাজি হয়ে যান ওই যুবক।

ভালোবাসার মানুষের সেই ইচ্ছা পূরণ করতেই বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে তিনি হাজির হন ওই নারীর দেশে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সৌদি যুবক ডালা ও বিভিন্ন উপহার নিয়ে কনের বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন আরও কয়েকজন। কনের বাড়িতে প্রবেশের পথে সেখানকার স্থানীয় রীতি অনুযায়ী প্রবেশদ্বার পার হতে দেখা যায় তাকে। কনের পরিবারও সানন্দে এই প্রস্তাব গ্রহণ করে এবং যুবককে আপন করে নেয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate