সর্বশেষ

সারাদেশ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: রাশেদ খাঁন

Rashed khan 6a8aa73078416Web Popup (3)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একক প্রার্থী দেবে এবং এই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন এই হুঁশিয়ারি দেন।

রাশেদ খাঁন বলেন, বিগত জাতীয় নির্বাচনে অনেকেই বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ পেয়েছিলেন, তবে স্থানীয় নির্বাচনে কাউকে সেই ছাড় দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশজুড়ে চলমান লোডশেডিং নিয়ে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের চরম ভোগান্তির বিষয়টি সরকার অনুধাবন করছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই সংকট উত্তরণের চেষ্টা চলছে। এই পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের ইতিহাসে এর আগে কোনো প্রধানমন্ত্রী এভাবে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেননি।

জ্বালানি তেলের বর্তমান সংকট মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্টি হয়েছে জানিয়ে রাশেদ খাঁন বলেন, বৈশ্বিক এই সংকটের পরও বাংলাদেশ অনেক দেরিতে তেলের দাম সমন্বয় করেছে। বর্তমান বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের ব্যাপক লুটপাট এবং অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে চাইলে জামায়াতের উচিত সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা। একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার মধ্যেই শরিয়াহ আইনের নির্যাস রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup