আসন্ন ২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি যাত্রীদের উন্নত সেবা ও সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের পবিত্র মক্কায় একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেসরকারি হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘স্টারগো ফ্লাই ট্রাভেলস’ এবং ‘আল উমরা হজ ও উমরা সার্ভিস’-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সম্পন্ন হয়।

স্টারগো ফ্লাই ট্রাভেলসের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওলীউর রাহমান। আনুষ্ঠানিকতা শেষে তিনি জানান, আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে সৌদি আরবের সংশ্লিষ্ট হজ সার্ভিস পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে হজ পালনে ইচ্ছুক বাংলাদেশিদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও


সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিনের সঞ্চালনায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন আল উমরা ও হজ সার্ভিস কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহ ফাইছাল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উস্তাদ মাজেন ফাইছাল খান এবং এস এম ইসমাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান মো. হারুনুর রাশিদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।











