Long Popup (2)
সর্বশেষ

হামলার ভয়ে পিছু হটল সৌদির দুই জাহাজ

Saudi jahakCity

সৌদি থেকে তেল বোঝাই করে ভারত ও চীনের দিকে রওনা দেওয়া দুটি তেলবাহী ট্যাংকার ঘুরে গেছে। রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুমকি দেয় লোহিত সাগরের বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ আসলে হামলা চালানো হবে। এরপর এ দুটি জাহাজ আর বাব এল মান্দেবের দিকে আসেনি। এগুলো ইউটার্ন নিয়ে মিসরের সুয়েজ খালের দিকে চলে গেছে।

এরপর সোমবার হুতি বিদ্রোহীরা জানায়, লোহিত সাগর দিয়ে সৌদির কোনো পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুমকির পর সৌদির তেলবাহী ট্যাংকারগুলো আর এদিকে আসার সাহস করেনি। এর বদলে এগুলো লোহিত সাগরের অপর পাশ সুয়েজ খালের দিকে গেছে।

ট্যাংকার দুটির নাম শিন লং ইয়াং এবং দ্য রোডোস। এই দুটি ট্যাংকারের ইউ টার্ন নেওয়ার অর্থ হলো বিশ্বের তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে বিঘ্ন ঘটতে পারে। যা বিশ্ববাজারকে আরও অস্থিতিশীল করে দেবে। কারণ তেল পরিবহনের আরেক বড় রুট হরমুজ প্রণালি ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে অকার্যকর হয়ে আছে। হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে তেলের দাম বেড়ে চলছে। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate