Long Popup (2)
সর্বশেষ

সৌদি প্রবাসীদের জন্য বিরাট সুখবর

Saudi lv;ProbashircityWebPopupUpdate

প্রবাসী কর্মীদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বৈধতা নিশ্চিতে দেওয়া বিশেষ সুযোগের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তা ও কর্মীদের আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আরও কিছুটা সময় দিতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে। এছাড়া কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যাদের নামে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই সুযোগ পাবেন। শ্রম আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, কর্মসংস্থান চুক্তির সঙ্গে জড়িত সব পক্ষের অধিকার রক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা নিশ্চিতে সহায়তা করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

7afb7609 0c20 4615 ba7e 7a2e3748d71f

নির্ধারিত এই বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীদের দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে নিজেদের কাগজপত্রের ত্রুটি সংশোধন ও বৈধতা নিশ্চিতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate