Long Popup (2)
সর্বশেষ

এবার নিজস্ব ‘শাহেদ’ ড্রোন বানাবে সৌদি আরব

DailyApanDesh 12City

ইরানের তৈরি ‘শাহেদ-১৩৬’ ড্রোনের আদলে নিজস্ব প্রযুক্তিতে দূরপাল্লার আত্মঘাতী ড্রোন দেশীয়ভাবে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ইউটাভিত্তিক প্রতিষ্ঠান ভেক্টর ডিফেন্স এবং সৌদি আরবের স্টার্টআপ এসআর২ ডিফেন্স সিস্টেমস-এর যৌথ উদ্যোগে রিয়াদের কাছে একটি ড্রোন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেখানে ‘স্কাইওয়াস্প’ নামের একটি আত্মঘাতী ড্রোন তৈরি করা হবে, যা মূলত ইরানের শাহেদ ড্রোনের আদলে ডিজাইন করা।

প্রতিবেদন অনুযায়ী, এই ড্রোনের পাল্লা প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার (৯০০ মাইলের বেশি), যা মূলত উপসাগরীয় অঞ্চলের কৌশলগত ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। উত্তর-পূর্ব সৌদি আরব থেকে তেহরানের দূরত্বও প্রায় একই রকম।

শাহেদ-১৩৬ ড্রোনটিকে শুরুতে ইরানের একটি ভিন্নধর্মী অস্ত্র হিসেবে দেখা হলেও এটি এখন বিশ্বব্যাপী একটি কার্যকর সামরিক মডেল হয়ে উঠেছে, যা শত্রু-মিত্র নির্বিশেষে সব দেশের সামরিক চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। অত্যন্ত জটিল ও ব্যয়বহুল যুদ্ধাস্ত্রের ওপর নির্ভর না করে, রাষ্ট্রগুলো এখন কম খরচের এমন অস্ত্রে বিনিয়োগ করছে, যা বিপুল সংখ্যায় তৈরি করা সম্ভব, প্রতিরক্ষাব্যুহকে ব্যাহত করতে পারে এবং দীর্ঘ মেয়াদে চাপ বজায় রাখতে সক্ষম।

সৌদি আরব এখন আর কেবল পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আমদানির ওপর নির্ভরশীল থাকতে চায় না; বরং তারা নিজস্ব প্রযুক্তিতে দেশীয়ভাবে তৈরি ও বাণিজ্যিকভাবে উৎপাদনক্ষম আক্রমণাত্মক ড্রোন সক্ষমতা গড়ে তুলতে চাইছে।

ওয়াশিংটনভিত্তিক থিংকট্যাংক সিইপিএ-এর নন-রেসিডেন্ট ফেলো ফেদেরিকো বোরসারি বলেন, এই ড্রোনটি সৌদি আরবের দূরপাল্লার হামলা সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate