Long Popup (2)
সর্বশেষ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীর মৃত্যু

WhatsApp Image 2026 05 31 at 10.20.14 AMProbashircityWebPopupUpdate

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইউসুফ মিয়া (৩৭) নামের আরও এক প্রবাসী বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩০ মে) দায়িত্ব পালনকালে তিনি এই দুর্ঘটনার শিকার হন। নিহত ইউসুফ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামের প্রয়াত তিতন মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে পরিবারের মুখে হাসি ফোটাতে এবং জীবিকার সন্ধানে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ইউসুফ মিয়া। সেখানে তিনি রিয়াদ শহরে কর্মরত ছিলেন। শনিবার কর্মস্থলে দায়িত্ব পালন করার সময় একটি সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

দূর প্রবাসে ইউসুফের এমন আকস্মিক মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোরগোল পড়ে যায় এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। ব্যক্তিগত জীবনে ইউসুফ মিয়ার বাবা আগেই মারা গেছেন। বর্তমানে তাঁর পরিবারে বৃদ্ধা মা এবং স্ত্রী রয়েছেন। এই দম্পতির কোনো সন্তান নেই বলে জানা গেছে। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পরিবারটি এখন দিশেহারা।

বর্তমানে নিহতের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তা দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পরিবার। ইউসুফ মিয়ার স্ত্রী হাজেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে কষ্ট করছিলেন। আজ সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহটি আমাদের কাছে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate