সর্বশেষ

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Untitled 3 copyWeb Popup (3)

সৌদি আরবের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপনের আনুষ্ঠানিক তারিখ নির্ধারিত হলো। সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগামী ১০ জিলহজ দেশটিতে ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

জিলহজ মাসের এই চাঁদ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গে পবিত্র হজের আনুষ্ঠানিকতার চূড়ান্ত ক্ষণগণনাও শুরু হয়ে গেছে। সারা বিশ্ব থেকে সমবেত হওয়া লাখো হাজির পদচারণে মুখরিত মক্কা নগরীতে এখন হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা।

চাঁদ দেখার ঘোষণার পাশাপাশি সৌদিতে কর্মরত কর্মীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনাও তৈরি হয়েছে। দেশটিতে পবিত্র হজ ও ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরই লম্বা সরকারি ছুটি থাকে। এবারও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি যুক্ত হয়ে সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা বেশ বড় একটি ছুটি পেতে পারেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিচ্ছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup