Long Popup (2)
সর্বশেষ

কমান্ডো স্টাইলে ২ প্রবাসীকে ধরল সৌদি পুলিশ

Dd79bfcf fd08 400d a347 3cb2548d028cProbashircityWebPopupUpdate

অপরাধী প্রবাসী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় পবিত্র মক্কা নগরীতে কমান্ডো স্টাইলে অভিযান চালিয়ে দুই প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তি ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের সঙ্গে ভুয়া হজ প্যাকেজ বিক্রি করে আসছিল।

ভিডিওতে দেখা যায়, রাতের বেলা পুলিশের একাধিক টহল গাড়ি ও বিশেষায়িত বাহিনীর সদস্যরা সুসংগঠিতভাবে একটি ভবনে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ওই দুই প্রবাসীকে হাতকড়া পরিয়ে বের করে আনা হয়। অভিযানের সময় তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, ল্যাপটপ, প্রিন্টার এবং হজের ভুয়া স্মার্ট কার্ড ও ব্রেসলেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপনের আড়ালে ভুয়া ও বিভ্রান্তিকর হজ সেবার প্রস্তাব দিত। তাদের মূল লক্ষ্য ছিল হজে গমনেচ্ছুক সাধারণ মানুষদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া। বর্তমানে তাদের বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate