Long Popup (2)
সর্বশেষ

সৌদি প্রবাসীদের সুখবর দিল সরকার

Tp4bnap4nbjProbashircityWebPopupUpdate

সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের জন্য হজ মৌসুম ঘিরে নতুন সুবিধার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী নামিয়ে বাংলাদেশ বিমান ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ রুটে ফিরতি টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হজ কার্যক্রমে সৌদি আরবে যাত্রী পৌঁছে দেওয়ার পর ফিরতি ফ্লাইটগুলো সাধারণত খালি বা সীমিত যাত্রী নিয়ে ফেরে। এবার সেই সক্ষমতা কাজে লাগিয়ে সাধারণ যাত্রী বহন করা হবে, যাতে প্রবাসীরা তুলনামূলক কম খরচে দেশে ফিরতে পারেন।

উপদেষ্টার দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমানের অতিরিক্ত আয় হতে পারে প্রায় ১২০ কোটি টাকা। তিনি বলেন, “মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে”—এতে একদিকে প্রবাসীরা উপকৃত হবেন, অন্যদিকে রাষ্ট্রীয় সংস্থাটিও আর্থিকভাবে লাভবান হবে।

Bashir uddin

এ ছাড়া দায়িত্ব ছাড়ার আগে নিজের সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা জানিয়েছেন শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি বা বাসভবন নেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি; দায়িত্বকাল শেষে সম্পদের বিবরণী জমা দেবেন।

বাংলাদেশ বিমানে “ডিজিটাল জালিয়াতি” প্রতিরোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate