সর্বশেষ

ক্রিকেটেও প্রবেশ করল সৌদি আরব

Saudi cricketProbashircityWebPopupUpdate

ক্রিকেটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেছে। দীর্ঘদিন ধরে দেশটিতে ক্রিকেট সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গুঞ্জন থাকলেও, এবার তা বাস্তবে রূপ নিল। সৌদি আরব ক্রিকেট ফেডারেশন প্রতিবেশী আরব আমিরাতের আইএলটি২০ লিগকে অনুমোদন করেছে, যা পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি লিগ হিসেবে অনুষ্ঠিত হবে এবং সৌদি মাটিতেই ম্যাচ আয়োজন করা হবে।

এই নতুন অংশীদারিত্ব আগামী ২ ডিসেম্বর শুরু হওয়া আইএলটি২০ মৌসুম থেকে কার্যকর হবে। লিগের নিলামও আজ সৌদিতে অনুষ্ঠিত হবে। শর্ত অনুযায়ী, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলে অন্তত একজন সৌদি খেলোয়াড়কে রাখবে, যা দেশটির স্থানীয় ক্রিকেটারদের সুযোগ ও অভিজ্ঞতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সৌদি ক্রিকেট ফেডারেশনের চেয়ারম্যান প্রিন্স সৌদ বিন মিশাল আল-সৌদ বলেন, “আইএলটি২০-এর অংশীদার হওয়ায় আমরা গর্বিত। এটি দেশের ক্রিকেট উন্নয়নের প্রতিশ্রুতি এবং আমাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপনার সুযোগ দেবে।”

আইএলটি২০-এর চেয়ারম্যান খালিদ আল জারুনি বলেন, “সৌদি আরব উপসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে খেলোয়াড়দের সুযোগ তৈরি করা হবে এবং বিশ্বমানের ক্রিকেট ভক্তদের কাছে সৌদি ক্রিকেট উপস্থাপন করা হবে।”

এই পদক্ষেপ সৌদি ক্রিকেটের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির উপস্থিতিকে দৃঢ় করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate