সৌদি আরবের মক্কা শহরের কাছে সড়ক দুর্ঘটনায় আতিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) ভোররাতে অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আতিকুল ইসলাম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বীরবখুড়া পূর্বপাড়ার গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে। প্রায় সাড়ে তিন বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। মক্কার নিকটবর্তী শহরে ইমামা কোম্পানিতে চাকরি করতেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, আতিকুলের দুই মাস পরে দেশে ফেরার কথা ছিল। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার শোকাহত হয়ে পড়েছে। তিনি দুই ছেলের জনক ছিলেন।
আরও
প্রবাসী স্বজনরা জানিয়েছেন, আতিকুল ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।












