সর্বশেষ

দেশে ফিরে সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

dead bodyProbashir city Popup 19 03

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদিয়া গ্রামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আলোকদিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম খলিলুর রহমান নিকেল (৪৫), তিনি ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন রাতে এলাকাবাসী পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। কাছে গিয়ে তারা সেটি খলিলুর রহমান নিকেলের বলে শনাক্ত করেন। দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে পরিবারের পুরো ভরসা ছিল তার ওপর। ছুটিতে দেশে ফিরে এমন করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, এটি হত্যা না আত্মহত্যা—তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03