সর্বশেষ

সৌদি আরবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত

Hail and heavy rain in saudi arabiaWeb Popup (3)

দুবাইভিত্তিক গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে তাপমাত্রা হঠাৎ করেই উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বহু ভিডিও ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, এই চরম আবহাওয়া গ্রীষ্মের মাঝামাঝি সময়ে শীতের দৃশ্য ফুটিয়ে তুলেছে। শিলাবৃষ্টিতে মাটি সাদা চাদরে ঢেকে গেছে এবং কিছু এলাকায় স্থানীয়ভাবে বন্যার সৃষ্টি হয়েছে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই বজ্রপাত, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় জারি করা হয়েছে বিশেষ নির্দেশনা।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বন্যার পানি রাস্তায় বয়ে যাচ্ছে এবং শিলাবৃষ্টি চারপাশের ভূ-প্রকৃতি ঢেকে দিয়েছে। এনসিএম সতর্কীকরণে বাসিন্দাদের ভেজা রাস্তায় সাবধানে গাড়ি চালাতে এবং হঠাৎ বন্যার ঝুঁকিপূর্ণ উপত্যকা ও নিম্নাঞ্চল এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup