সর্বশেষ
ব্রেকিং

১০ বছরের মধ্যে পরমাণু অস্ত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে চীন: ট্রাম্প

ResizeWeb Popup (3)

চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে দেশটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, চীন অত্যন্ত দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে এবং তাদের অগ্রগতির গতি অনেক বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে হাজার হাজার পরমাণু অস্ত্র থাকলেও চীনের অস্ত্রভান্ডার খুব দ্রুত বড় হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে তিন নেতা পরমাণু যুদ্ধের ঝুঁকি কমানো এবং পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকাতে আলোচনায় বসার বিষয়ে একমত হন। তাঁরা বলেন, পরমাণু যুদ্ধে কোনো পক্ষের জয় সম্ভব নয় এবং এমন যুদ্ধ কখনোই হওয়া উচিত নয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপদ ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। এ ছাড়া তিন দেশের শীর্ষ নেতার মধ্যে সম্পর্ক বেশ ভালো বলেও দাবি করেন তিনি। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)