সর্বশেষ

ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

Saudi arabia gives good news about visasProbashir city Popup 19 03

পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর আবারও ওমরাহ ভিসা দেওয়া শুরু করছে সৌদি আরব। খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ জুন) সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে মঙ্গলবার (১০ জুন) থেকে পুনরায় ওমরাহ ভিসা ইস্যু করা হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, হজযাত্রীরা ইতোমধ্যে কাবা শরিফ তাওয়াফের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। হজ মৌসুমকে ঘিরে মক্কায় যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, তা আগামী বুধবার (১১ জুন) থেকে প্রত্যাহার করা হবে।

গত ২৯ এপ্রিল থেকে হজ প্রস্তুতির অংশ হিসেবে মক্কায় প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়। ওই সময় মক্কার হোটেলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা যেন কেবল বৈধ হজ অনুমতিপত্র বা শহরে বসবাস ও কাজের অনুমতি থাকা ব্যক্তিদেরই আবাসন সুবিধা দেয়। অন্যান্য ভিসাধারীদের জন্য মক্কায় প্রবেশও নিষিদ্ধ ছিল।

তবে হজ ভিসাধারীরা এসব বিধিনিষেধের বাইরে ছিলেন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি হজে অংশ নেন। এর মধ্যে ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন বিদেশ থেকে এসেছেন, আর সৌদি আরবের অভ্যন্তর থেকে হজ পালন করেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।

হজ শেষে ওমরাহ কার্যক্রম আবার চালু হওয়ায় বিশ্বের মুসলিমদের জন্য এটি স্বস্তির খবর। এখন যারা ওমরাহ পালন করতে চান, তারা পুনরায় আবেদন করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03