সর্বশেষ

কাবা চত্বরে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র

The world's largest air conditioner has been installed in the kaaba compoundProbashir city Popup 19 03

সৌদি আরবের মক্কায় হজ মৌসুমে পবিত্র কাবা শরিফে আগত মুসল্লিদের আরাম নিশ্চিত করতে বসানো হয়েছে বিশ্বের সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই এসির সম্মিলিত শীতলীকরণ ক্ষমতা ১ লাখ ৫৫ হাজার টন। মরু অঞ্চলের প্রচণ্ড গরমে যাতে হজযাত্রীরা আরামদায়ক পরিবেশে ইবাদত করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্পের দায়িত্বে রয়েছে কাবা ও মসজিদে নববির দেখভালের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ‘দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস’। সংস্থাটি জানায়, দুটি শক্তিশালী এসি ইউনিট কাবা চত্বরের দুটি গুরুত্বপূর্ণ স্টেশন—শামিয়া ও আজিয়াদে—স্থাপন করা হয়েছে। প্রথম ইউনিটের ক্ষমতা ১ লাখ ২০ হাজার টন এবং দ্বিতীয়টির ৩৫ হাজার টন। এই দুই এলাকাতেই হজের সময় মুসল্লিদের ভিড় সবচেয়ে বেশি থাকে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সৌদিতে এখন প্রচণ্ড গ্রীষ্মকাল চলছে, যেখানে দৈনিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যে কয়েক দিনে দেশটিতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অন্তত ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই পরিস্থিতিতে এসি ইউনিটগুলো ২৪ ঘণ্টা সচল রাখা হবে, যাতে কাবার ছাদযুক্ত এলাকাগুলোতে তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসে স্থিত রাখা যায়।

এসি ইউনিটগুলো শুধু ঠান্ডা বাতাস সরবরাহই করে না, বরং বাতাসকে ৯৫ শতাংশ পর্যন্ত জীবাণুমুক্তও করতে সক্ষম। এতে মুসল্লিরা স্বাস্থ্যঝুঁকি ছাড়াই দীর্ঘ সময় ইবাদতে মনোনিবেশ করতে পারবেন। হজের সময় নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি বছর ৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি সরকারের তথ্যমতে, এ বছর ইতোমধ্যে ১৫ লাখের বেশি মুসল্লি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় এসে পৌঁছেছেন। ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ পালন করতে প্রতি বছরই এমন বিপুলসংখ্যক মুসলমান সমবেত হন পবিত্র ভূমিতে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে তারা আরও আরামদায়ক অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

আরাও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03