সর্বশেষ

সৌদিতে রোজা শুরুর তারিখ ঘোষণা

সৌদিতে রোজা শুরুর তারিখ ঘোষণাProbashir city Popup 19 03

পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব। আকাশে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। একইসঙ্গে শুক্রবার থেকে রমজান মাসের তারাবি শুরু হয়েছে পবিত্র কাবায়। প্রস্তুতি হিসেবে আগেই কাবার আশপাশের অবকাঠামোর ছাদে বিছানো হয়েছে নতুন কার্পেট। যেগুলোতে বসে নামাজ পড়বেন মুসল্লিরা।

এর আগে সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানিয়েছেন, এ বছরের রমজান মাসটি হবে ২৯ দিনের। সে হিসেবে সৌদিতে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ।

এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশও রমজান মাস শুরুর ঘোষণা দিচ্ছে। আবহাওয়াবিদরা বলেছেন, রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। আর মধ্যপ্রাচ্যের ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমদের এবার প্রায় ১৩ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03