সর্বশেষ

কাতারে নিহত ৫ যুবকের মরদেহ ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

4242Web Popup (3)

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার (২১ জুন) সন্ধ্যায় মন্ত্রীর মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে আনা এবং তাঁদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এক শোকবার্তায় প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখা রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে গতকাল সকালে কাতারের শাহানিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন এই পাঁচ যুবক। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে দেশে তাঁদের স্বজনেরা এই দুঃসংবাদ পান। বর্তমানে নিহতদের মরদেহ কাতারের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় নিহত ওই পাঁচ প্রবাসী হলেন কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০) ও মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)। কানাইঘাটের ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ নিহতদের এই পরিচয় নিশ্চিত করেছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup