Long Popup (2)
সর্বশেষ

ওমানে জনপ্রিয় খাতে কর্মী নিয়োগ বন্ধ ঘোষণা

Oman 1 ওমানProbashircityWebPopupUpdate

ওমানে ব্যাপক জনপ্রিয় ১৩ টি পেশায় ৬ মাসের জন্য প্রবাসীদের নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবরটি প্রচারের পর অন্য প্রবাসীদের মত বাংলাদেশিদের মাথায়ও চিন্তার ভাঁজ পড়ে।

তবে আগেও এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে ব্যাপারটিকে মোটেও উদ্বেগজনক মনে করছেন না বয়োজ্যেষ্ঠ শ্রমিকেরা।

মাত্রা এলাকার একজন প্রবীন নাপিত জানান, তার এই পেশায় এই ধরণের সিদ্ধান্তে খুব বেশি ক্ষতির সম্ভাবনা নেই। যেহেতু সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদী নয় তাই দুশ্চিন্তারও কারণ নেই।

একই কথা জানিয়েছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি। তাদের মতে, যেহেতু এসব খাতে বাংলাদেশের ভিসাও চালু নেই তাই বাংলাদেশিদের এই সিদ্ধান্তে লাভ-ক্ষতি কোনোটাই নেই।

গত মঙ্গলবার শ্রম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এখন থেকে নির্ধারিত ১৩ পেশায় প্রবাসীরা নতুন করে আর নিয়োগ পাবেন না।

এর মধ্যে আছে নির্মাণ ও পরিচ্ছন্নতা কর্মী, লোডার, আনলোডার, ব্রিকলেয়ার্স, স্টিল ফিক্সার্স, পুরুষ বা মহিলাদের পোশাকের দর্জি, ইলেক্ট্রিশিয়ান, ওয়েটার, পেইন্টার, শেফ এবং নাপিতের কাজ। আপাতত এসব কাজে কেবল ওমানিদেরই নিয়োগ করা যাবে।

ওমানে নিজেদের ভবিষ্যত নিয়ে তুলনামূলক নতুন প্রবাসীরা বিভিন্ন রকমের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। তার মধ্যেই জনপ্রিয় এসব খাতে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণাকে- ‘মরার উপর খাঁড়ার ঘা’ হিসেবেই দেখা হচ্ছে।

এছাড়া গত ৮ মাসে ওমানে প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাড়ে ৯ হাজারের বেশি প্রবাসীর ভিসাও বাতিল করা হয়।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate