সর্বশেষ

মাস্কাটের ফ্লাইট থেকে ৪ কেজি সোনা জব্দ

মাস্কাটের ফ্লাইট থেকে ৪কেজি সোনা জব্দProbashir city Popup 19 03

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালানের চার কেজি ৪২০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্কাট থেকে আসা ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে স্কচটেপ মোড়ানো দুটি ভারি বস্তু পাওয়া যায়।

পরে সেগুলো কেটে ৩৮টি সোনার বার পাওয়া যায়, যেগুলোর মোট ওজন চার কেজি ৪২০ গ্রাম। কাস্টমস কর্মকর্তারা জানান, আটককৃত স্বর্ণের বার ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03