সর্বশেষ

বন্ধ হলো ওমানের বৃহৎ সবজি বাজার

বন্ধ হলো ওমানের বৃহৎ সবজি বাজারProbashir city Popup 19 03

স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ওমানের সবচেয়ে বড় সবজির বাজার আল মাওয়ালেহ সেন্ট্রাল মার্কেট। দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের বাজারটিতে কর্মস্থান হয়েছিলো প্রায় ৩০হাজার মানুষের।

জানা গেছে, মার্কেটটির কার্যক্রম এখন থেকে খাজায়েন অর্থনৈতিক এলাকার সিলাল মার্কেট থেকে পরিচালিত হবে।

শনিবার স্থানটি পরিদর্শনকালে প্রবাস টাইমের প্রতিবেদক হাশেম চৌধুরীর কাছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন।

তাদের ভাষ্য, এই স্থানান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও আধুনিকায়ন এবং সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় এই সবজি মার্কেটটির স্থান বদলের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পাইকারি বেচাবিক্রি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচাকেনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মাস্কাট মিউনিসিপ্যালিটি।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শনিবার থেকে মাওয়ালেহ মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে।

তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন।

এছাড়া হালকা যানবাহন মার্কেটের ২ নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে বলেও জানা গেছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03