সর্বশেষ

ওমানে অভিযানে নেমেছে শ্রম মন্ত্রণালয়

Oman Ministry of LabourWeb Popup (3)

ওমান সরকারের তরফ থেকে নেওয়া নতুন সিদ্ধান্ত পহেলা জুন থেকে কার্যকর করা হয়েছে। আর প্রথম দিন থেকেই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে অভিযান শুরু করেছে শ্রম মন্ত্রণালয়

রবি ও সোমবার ওমানের বিভিন্ন ওয়ার্ক সাইটে ঘুরে ঘুরে খোলা আকাশে কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে কিনা তা তদারকি করার দৃশ্য দেখা গেছে।

বিশেষ করে রোববার আল দাখিলিয়ার বেশ কয়েকটি এলাকায় বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

তথ্য অনুযায়ী, জুন থেকে শুরু হয়ে আগামী আগস্ট পর্যন্ত দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কড়া রোদের মধ্যে কোনো কাজকর্ম করা যাবেনা।

ওমানে দিনকে দিন যখন দিনের তাপমাত্রা বাড়ছে তখন শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় মিড ডে ওয়ার্ক স্টপেজ পলিসি নামে নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। যা পরবর্তী ৩ মাস কার্যকর থাকবে।

আইন ভাঙলে সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫ শ’ রিয়াল থেকে ১ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। 

তাপপ্রবাহ দেশটির বাসিন্দাদের জীবনে চরম দুর্ভোগ ডেকে আনছে। রোববার হামরা আদ দুরু এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া সোহার, ইব্রি এবং সুনায়নায় তাপমাত্রা ছিলো ৪৯ ডিগ্রির কাছাকাছি। হিটস্ট্রোকসহ সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ইতোমধ্যে প্রবাসী ও নাগরিকদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup