Opens in a new tab
সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য আসছে নতুন নিয়ম!

Oman probasi woekerWeb Popup (3)

ওমানে প্রবাসী কর্মীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু হতে যাচ্ছে। ২০২৭ সালের ১৯ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে কর্মীদের মূল বেতনের ৯ শতাংশ অর্থ তহবিলে জমা দেবেন নিয়োগকর্তারা। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিনের প্রচলিত চাকরি শেষে এককালীন পাওনা বা বোনাস সুবিধা বাতিল হতে যাচ্ছে।

ওমানের সোশ্যাল প্রটেকশন ফান্ড জানিয়েছে, নতুন নিয়মে কর্মীদের জমানো অর্থ ও এর মুনাফা আইন অনুযায়ী তাঁদের বুঝিয়ে দেওয়া হবে। তবে নতুন এই স্কিম চালুর আগপর্যন্ত কর্মীদের চাকরি শেষের যে এককালীন অর্থ পাওনা থাকবে, তা পরিশোধের জন্য মালিকদের তিনটি বিকল্প দেওয়া হয়েছে।

প্রথমত, মালিকপক্ষ চাইলে কর্মীর চাকরি শেষ হওয়া পর্যন্ত পুরোনো পাওনা অর্থ নিজেদের কাছে রেখে দিতে পারবেন এবং বিদায়বেলায় শ্রম আইন অনুযায়ী তা পরিশোধ করবেন। দ্বিতীয়ত, নতুন নিয়ম চালুর দিনই মালিক ওই অর্থ সরাসরি কর্মীর ব্যাংক হিসাবে পাঠিয়ে দিতে পারবেন। এ ছাড়া তৃতীয় বিকল্প হিসেবে পুরোনো পাওনার অর্থ সোশ্যাল প্রটেকশন ফান্ডে কর্মীর অ্যাকাউন্টেও স্থানান্তর করার সুযোগ থাকছে।

আরও দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup