সর্বশেষ

টিকিটে বিশাল মূল্যছাড় দিচ্ছে ওমান এয়ার

Oman airWeb Popup (3)

যাত্রীদের দারুণ এক সুখবর দিয়েছে ওমান এয়ার। নিজেদের আন্তর্জাতিক রুটের ফ্লাইটে অভাবনীয় ছাড় ঘোষণা করেছে বিমান সংস্থাটি। এই বিশেষ অফারের আওতায় যাত্রীরা মাত্র ৩৫ ওমানি রিয়াল খরচ করেই বিমান ভ্রমণের সুযোগ পাবেন। ইকোনমি ও বিজনেস—উভয় ক্লাসের যাত্রীরাই ওয়ান-ওয়ে কিংবা রিটার্ন টিকিটের ক্ষেত্রে এই সুবিধা উপভোগ করতে পারবেন। আগামী ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই আকর্ষণীয় অফারে টিকিট বুকিং করা যাবে।

টিকিটের মূল্যে বিশাল ছাড়ের পাশাপাশি যাত্রীদের জন্য আরও বেশ কিছু বাড়তি সুবিধার ঘোষণা দিয়েছে ওমান এয়ার। পছন্দমতো আসন বেছে নেওয়ার ক্ষেত্রে মিলবে ১০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া ভ্রমণের সময় অতিরিক্ত লাগেজ বা মালপত্র নিতে চাইলে তার ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। 

এই বিশেষ ছাড়ের আওতায় কেনা টিকিটে ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু করে ৮ মার্চ ২০২৭ সাল পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে ওমান এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কিছু রুট ও তারিখের ক্ষেত্রে টিকিটের সংখ্যা সীমিত থাকতে পারে। তাই কাঙ্ক্ষিত অফারটি লুফে নিতে যাত্রীদের দ্রুত টিকিট বুকিং করার পরামর্শ দেওয়া হয়েছে। টিকিট কেনা যাবে ওমান এয়ারের অফিশিয়াল ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে। তবে ইন্টারলাইন বা কোডশেয়ার ফ্লাইটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup