Long Popup (2)
সর্বশেষ

ওমানে অশ্লীল কনটেন্ট বানিয়ে বিপাকে প্রবাসী নারী

Untitled 3.pnthgjgCity

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও অশালীন কনটেন্ট ছড়ানোর দায়ে ওমানে এক আরব প্রবাসী নারীকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের মেয়াদ শেষে তাঁকে ওমান থেকে চিরতরে নিজ দেশে ফেরত বা নির্বাসনে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওমানের সিব অঞ্চলের প্রাথমিক আদালত সম্প্রতি জুডি জিহাদ নামের ওই আরব নাগরিকের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।

HPmev1QasAAKk5n

ওমানের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচারের সময় এমন কিছু বিষয়বস্তু ও আচরণ প্রদর্শন করেন, যা ওমানের প্রচলিত সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী। পাবলিক প্রসিকিউশনের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। বিচার শেষে আদালত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অশালীন কনটেন্ট প্রচারের অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করেন। কারাদণ্ড ও স্থায়ী নির্বাসনের পাশাপাশি অপরাধে ব্যবহৃত ডিভাইসটি বাজেয়াপ্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মানুষের মাঝে সচেতনতা তৈরি ও সতর্কতার উদ্দেশ্যে আদালতের এই রায়টি জনসমক্ষে প্রকাশেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর ওমানের পাবলিক প্রসিকিউশন এক বার্তায় নাগরিক ও প্রবাসীদের ওমানি সমাজের রীতিনীতি ও মূল্যবোধ মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, জনশৃঙ্খলা বা নৈতিকতা ক্ষুণ্ন করে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা প্রচার থেকে সমাজের সব স্তরের মানুষকে অবশ্যই বিরত থাকতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate