Long Popup (2)
সর্বশেষ

ওমানের নতুন নিয়ম, খরচ ছাড়াই মিলবে ভিসা

Oman visaporbashi ismail 02dfty copy copyProbashircityWebPopupUpdate

মরুরাজ্য ওমানের নজরকাড়া সৌন্দর্য উপভোগের দারুণ এক সুযোগ তৈরি হলো বিশ্ব পর্যটকদের জন্য। পর্যটন খাতে গতি আনতে এবার সম্পূর্ণ বিনা খরচে ১৪ দিনের পর্যটন ভিসা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। রয়্যাল ওমান পুলিশের জারি করা নতুন নির্দেশনার ফলে নির্দিষ্ট দেশের নাগরিকেরা কোনো ভিসা ফি ছাড়াই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন।

স্বল্পমেয়াদি ভ্রমণকে সহজ ও আকর্ষণীয় করতেই ওমান তাদের ‘বিদেশিদের বাসস্থান আইন’ সংশোধন করে এই সুবিধা চালু করেছে। কার্যকর হওয়া এই নিয়মে পর্যটকদের বৈধ পাসপোর্ট ও ফিরতি টিকিটের মতো সাধারণ শর্ত পূরণ করতে হবে। গালফ নিউজের তথ্যমতে, বিনামূল্যে ভিসা পাওয়ার যোগ্য দেশগুলোর তালিকা শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে ওমান কর্তৃপক্ষ।

এই নতুন ভিসা নীতির অন্যতম সুবিধা হলো এর নমনীয়তা। মেয়াদের মধ্যেই পর্যটকেরা চাইলে নির্ধারিত ফি ও শর্ত সাপেক্ষে এটিকে অন্য যেকোনো পর্যটন ভিসায় রূপান্তর করে নিতে পারবেন। ওমান সরকারের এমন সময়োপযোগী পদক্ষেপ আন্তর্জাতিক ভ্রমণকারীদের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate