সর্বশেষ

এক বিরল ঘটনার সাক্ষী হচ্ছে ওমান!

Oman porbashi ismail 02ddgfwty copy copyWeb Popup (3)

ওমানে বসেই এক অভাবনীয় মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ তৈরি হয়েছে। ওমান সোসাইটি অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস জানিয়েছে, ৩০ জুলাই সন্ধ্যা থেকে ৩১ জুলাই ভোর পর্যন্ত ওমানের আকাশে ডেল্টা অ্যাকুয়ারিয়াডস উল্কাবৃষ্টি তার চূড়ান্ত পর্বে পৌঁছাবে। মহাজাগতিক এই সৌন্দর্য শুধু ওমান নয়, অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশ সাপেক্ষে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও আংশিকভাবে উপভোগ করা সম্ভব হবে।

প্রতি বছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত ডেল্টা অ্যাকুয়ারিয়াডস উল্কাবৃষ্টি সক্রিয় থাকে, তবে জুলাইয়ের শেষ দিকে এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। সাধারণত কুম্ভ রাশির একটি উজ্জ্বল তারা ডেল্টা অ্যাকুয়ারির কাছাকাছি অংশ থেকে এই উল্কাগুলো ছুটে আসছে বলে মনে হয়, যে কারণে মহাকাশবিজ্ঞানে এর এমন নামকরণ করা হয়েছে। অন্ধকার ও পরিষ্কার আকাশে প্রতি ঘণ্টায় প্রায় ১৫ থেকে ২০টি উল্কা পতিত হতে দেখা যায়। এ বছর দৃশ্যটি ভালোভাবে দেখতে কৃত্রিম আলো থেকে দূরে গিয়ে মধ্যরাত থেকে ভোরের আলো ফোটার আগের সময়টিকে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেল্টা অ্যাকুয়ারিয়াডস উল্কাবৃষ্টির উৎস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘকাল কৌতূহল ছিল। বর্তমানে ব্যাপকভাবে ধারণা করা হয় যে, একটি ধূমকেতু থেকে ছিটকে পড়া ধূলিকণা ও পাথরখণ্ড থেকেই মূলত এই উল্কাবৃষ্টির সৃষ্টি। ১৯৮৬ সালে প্রখ্যাত মার্কিন জ্যোতির্বিদ ডোনাল্ড ম্যাকহোলজ এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup