Long Popup (2)
সর্বশেষ

দুই দিনে একবার কোরআন খতম করেন ওমানের গ্র্যান্ড মুফতি

Oman porbashi ismail 02dfty copy copyProbashircityWebPopupUpdate

পবিত্র কোরআনের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমাদ বিন হামাদ আল-খলিলি। বিশেষ করে তাঁর কোরআন তিলাওয়াতের রুটিন রীতিমতো বিস্ময়কর। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে তার ছেলে শায়খ আবদুর রহমান জানান, রমজান মাসে শায়খ আল-খলিলি প্রতি দুই দিনে অন্তত একবার পুরো কোরআন খতম করেন।

অনুষ্ঠানে আবদুর রহমান জানান, শায়খ আল-খলিলির প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো কোরআন। কোরআন তিলাওয়াত, অনুধাবন ও তাফসিরের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত নিবিড়। বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে তিনি নিজেকে পুরোপুরি ইবাদত ও কোরআন তিলাওয়াতের জন্য উৎসর্গ করেন। তাঁর দৈনন্দিন রুটিনের কথা উল্লেখ করে তিনি বলেন, সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত সামান্য বিশ্রাম বাদে, আসর থেকে মাগরিব পর্যন্ত এবং রাতের তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলেও তিনি কোরআন তিলাওয়াতে মগ্ন থাকেন। এভাবেই তিনি মাত্র দুই দিনে পবিত্র কোরআন সম্পূর্ণ পাঠ করার সৌভাগ্য অর্জন করেন।

বয়সের ভার বা বার্ধক্যও তাঁর এই ঐকান্তিক ইবাদতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠার সঙ্গে এই রুটিন মেনে চলছেন। শায়খ আবদুর রহমান আরও উল্লেখ করেন যে, কোরআনের প্রতি এই গভীর ভালোবাসার প্রভাব ওমানের গ্র্যান্ড মুফতির ব্যবহারিক ও দাওয়াতি জীবনেও সুস্পষ্ট। দেশ-বিদেশের নানা সেমিনার ও সম্মেলনে আলেম, চিন্তাবিদ এবং এমনকি অমুসলিমদের সঙ্গেও তিনি কোরআনের প্রভাব ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করে থাকেন। তাঁর এই যাপিত জীবন সাধারণ ধর্মপ্রাণ মানুষদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate