সর্বশেষ

যুদ্ধের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ওমান

]kjhgfdWeb Popup (3)

ওমানের সালালাহ উপকূলের অদূরে ৪.৯ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার বিকেলে এই ভূমিকম্প রেকর্ড করা হয়। কেন্দ্রস্থল লোকালয় থেকে বেশ দূরে হওয়ায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ওমানের সালালাহ থেকে প্রায় ২৩৯ কিলোমিটার দক্ষিণে, আরব সাগরের তলদেশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তি হয়।

সাধারণত এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প সমুদ্রে সৃষ্টি হলে উপকূলের উঁচু ভবনগুলোতে মৃদু কম্পন অনুভূত হতে পারে। তবে উৎপত্তিস্থল জনবসতি থেকে অনেক দূরে থাকায় এটি থেকে বিপদের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সুনামির মতো কোনো সতর্কবার্তাও দেওয়া হয়নি।

সামগ্রিকভাবে ওমানের মূল ভূখণ্ডে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি স্তরের হলেও দেশটির উত্তর উপকূলের কাছাকাছি থাকা ইরানের ফল্ট লাইনের কারণে পরোক্ষ ঝুঁকি থেকে যায়। এই সম্ভাব্য ঝুঁকিগুলো মোকাবিলা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সুলতান কাবুস ইউনিভার্সিটির অধীনে ওমানজুড়ে ২০টি আধুনিক স্টেশন বসানো হয়েছে, যার মাধ্যমে সার্বক্ষণিক ভূকম্পন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়ে থাকে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup