Long Popup (2)
সর্বশেষ

কাল ওমানে বছরের দীর্ঘতম দিন

Oman sultanProbashircityWebPopupUpdate

ওমানে আগামীকাল রোববার (২১ জুন) বছরের দীর্ঘতম দিন বা ‘সামার সলসটিস’ হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে উত্তর গোলার্ধে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালের সূচনা হবে। ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্যমতে, এই দিন রাজধানী মাস্কাটে ভোর ৫টা ২০ মিনিটে সূর্যোদয় হয়ে সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে অস্ত যাবে। ফলে দিনটির মোট দৈর্ঘ্য দাঁড়াবে ১৩ ঘণ্টা ৩৫ মিনিটের বেশি, যা বছরের অন্য যেকোনো দিনের চেয়ে দীর্ঘ।

মহাজাগতিক এই পরিবর্তনের মূল কারণ হলো পৃথিবীর অক্ষের ২৩.৫ ডিগ্রি হেলানো অবস্থান। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ওমান সময় ঠিক দুপুর ১২টা ২৪ মিনিটে এই সলসটিস ঘটবে। এ সময় কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেওয়ায় ভরদুপুরে কোনো বস্তুর ছায়া প্রায় দৃশ্যমান হবে না। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই গ্রীষ্মকাল স্থায়ী হবে প্রায় ৯৩ দিন ১৫ ঘণ্টা।

D0445f3e 06cf 4779 8ec6 hgnfd8c402876ea4c

গ্রীষ্মের এই শুরুর দিনটিতেই ওমানের দক্ষিণাঞ্চলীয় ধোফার প্রদেশে ঐতিহ্যবাহী ‘খারিফ’ বা বর্ষা মৌসুমের সূচনা হয়। আরব সাগর ও ভারত মহাসাগর থেকে আসা মৌসুমি বাতাসের প্রভাবে এ সময় বিস্তীর্ণ উপকূলীয় এলাকাগুলো মনোরম আবহাওয়ায় সেজে ওঠে, যা পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। জ্যোতির্বিজ্ঞানের নিয়মানুযায়ী, রোববারের পর থেকে আগামী ২৩ সেপ্টেম্বর শারদীয় বিষুব পর্যন্ত উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে শুরু করবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate