Long Popup (2)
সর্বশেষ

ওমানে সমুদ্রে গোসল করতে গিয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

NewsLabAsiaPost8676bd4f 6489 4807 b747 8bfab55f3788ProbashircityWebPopupUpdate

ওমানে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর আলিফ মজুমদার নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা ছিলেন। ওমানপ্রবাসী এই যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে টিকটকে বেশ পরিচিত মুখ ছিলেন।

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমেছিলেন আলিফ। আনুমানিক বিকেল চারটার দিকে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। এরপর সঙ্গীরা ও স্থানীয়রা ব্যাপক খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বুধবার সমুদ্রতীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে উদ্ধারকৃত মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে রয়্যাল ওমান পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

বর্তমানে ওই প্রবাসীর মরদেহ ওমান পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে তুলে ধরা এই যুবকের আকস্মিক মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate