ওমানে আগামী বুধবারের জন্য পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অঞ্চলের জন্য স্থানীয়ভাবে এই সময়সূচি চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, রাজধানী মাসকাটে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৬ মিনিটে। তবে এর আগেই সুর অঞ্চলে সকাল ৬টা ৩ মিনিটে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এছাড়া ইবরায় সকাল ৬টা ৭ মিনিটে এবং খাসাবে ৬টা ৯ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
অন্যান্য অঞ্চলের মধ্যে নিজুয়া ও রুস্তাকে সকাল ৬টা ১০ মিনিটে এবং সোহারে সকাল ৬টা ১১ মিনিটে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে। ইবরি ও আল-বুরাইমি অঞ্চলের মুসল্লিরা সকাল ৬টা ১৪ মিনিটে ঈদের নামাজ আদায় করবেন। আর হাইমা অঞ্চলে সকাল ৬টা ২১ মিনিটে এবং সবচেয়ে দেরিতে সালালাহ অঞ্চলে সকাল ৬টা ৩৫ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।
আরও
ঈদের দিন সকালে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের লক্ষ্যে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাকবিরের ধ্বনিতে অংশ নিতে এবং অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে সবাইকে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ বা মসজিদে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।







