Long Popup (2)
সর্বশেষ

ওমানে তাকবিরের ধ্বনিতে ৩ হাজার মানুষের শোভাযাত্রা

FbnProbashircityWebPopupUpdate

ওমানের প্রাচীন শহর আদমে তিন হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল সম্পন্ন হয়েছে। মিছিলে সমস্বরে উচ্চারিত তাকবির ধ্বনি হৃদয় কেড়ে নিয়েছে সবার। দেখা যায়, রাতের আঁধারে সারি বেঁধে রাস্তায় হেঁটে চলেছেন হাজার হাজার মানুষ। তাদের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হচ্ছে তাকবির। এতে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সীদেরই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।

ওমানের স্থানীয় সংস্কৃতিতে এই আয়োজন ‘তহলুলা’ নামে পরিচিত। মূলত জিলহজ মাসের শুরু এবং পবিত্র হজের আগমন উপলক্ষে ওমানের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী এই তাকবির পাঠ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রাচীন এই প্রথাটি জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে দশম দিন বা ঈদুল আজহা পর্যন্ত পালিত হয়।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, হজের পবিত্রতা এবং আসন্ন ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এই সামাজিক উৎসবের মূল লক্ষ্য। দলবদ্ধভাবে পথে পথে ঘুরে তাকবির ও জিকির পাঠ করার সময় অনেকেই হাতে আলো বহন করেন। রাতের অন্ধকারের বুক চিরে আলোর এই মিছিল এক মায়াবী পরিবেশের জন্ম দেয়। আদমে আয়োজিত এবারের বিশাল এই ‘তহলুলা’ সবার মন জয় করেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate