Long Popup (2)
সর্বশেষ

ওমানে অন্যের ছবি ফেসবুক-টিকটকে দিলেই জেল!

E29a2412 1664 483b 8991 d2a6bde86ef9 (1)ProbashircityWebPopupUpdate

ওমানে অত্যন্ত জরুরি একটি সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। এখন থেকে পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কারও ব্যক্তিগত তথ্য, ছবি বা মন্তব্য প্রকাশ করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, প্রকাশিত তথ্য বা সংবাদটি যদি সম্পূর্ণ সত্যও হয়, তবুও অন্যের সম্মতি ছাড়া তা প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।

জনসচেতনতা বাড়াতে ‘মিসিং লিংক’ নামের একটি বিশেষ প্রচারণার অংশ হিসেবে এই আইনি বার্তা দেওয়া হয়েছে। ওমানের দণ্ডবিধির ৩৩০ নম্বর ধারা উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া কারও তথ্য বা ছবি শেয়ার করার অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে এক বছর পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে। প্রবাসীরা অনেক সময়ই না জেনে বা নিছক বিনোদনের বশে অন্যের ছবি, ভিডিও বা ব্যক্তিগত বিষয় ফেসবুক ও টিকটকের মতো মাধ্যমে ছড়িয়ে দেন। নতুন এই নির্দেশনার ফলে এ ধরনের কাজের ক্ষেত্রে এখন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে।

অনলাইনে যেকোনো কিছু শেয়ার করার ক্ষেত্রে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে ওমানের আইনি বিভাগ। এমন কোনো কাজ বা পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা অন্যের সম্মান, মর্যাদা বা ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রবাসীদের অনাকাঙ্ক্ষিত আইনি ঝামেলা থেকে বাঁচতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন কমিউনিটির প্রবীণেরা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate