Long Popup (2)
সর্বশেষ

ওমানে থাকতে খরচ বাড়ছে প্রবাসীদের

3b2a774c 0db3 45f8 bcbf 6505d904fe8fProbashircityWebPopupUpdate

ওমানে বসবাসরত সাধারণ প্রবাসী ও নাগরিকদের জন্য খবরটা বেশ চিন্তার। দেশটিতে খাবারদাবার থেকে শুরু করে যাতায়াত—প্রায় সবকিছুরই খরচ আগের চেয়ে বেড়ে গেছে। ওমানের সরকারি পরিসংখ্যান দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম চার মাসের গড় হিসাব করলেও দেখা যায়, গত বছরের একই সময়ের চেয়ে এবার খরচ আড়াই শতাংশের বেশি বেড়েছে।

প্রাত্যহিক জীবনের খরচের হিসাব কষতে গিয়ে দেখা গেছে, এপ্রিলে সবচেয়ে বেশি খরচ বেড়েছে প্রসাধন ও ব্যক্তিগত সেবার ক্ষেত্রে, যা প্রায় ৯ শতাংশের বেশি। এরপরেই আছে খাবার ও যাতায়াত খরচ। এই দুই খাতেই আগের চেয়ে অন্তত ৬ শতাংশ বেশি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় খাওয়া দাওয়া ও বাসা-বাড়ির আসবাবপত্রের দামও কিছুটা বেড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, ঘরভাড়া, পানি, বিদ্যুৎ, গ্যাস, মোবাইল বা ইন্টারনেটের খরচ এবং পোশাকের দামে কোনো পরিবর্তন আসেনি। এসব নিত্যপ্রয়োজনীয় সেবার খরচ আগের মতোই আছে।

বাজারের ফর্দ মেলালে দেখা যায়, সবচেয়ে বড় লাফ দিয়েছে সবজির দাম। এক বছরের ব্যবধানে ওমানে সবজির দাম এক ধাক্কায় ২৫ শতাংশ বেড়ে গেছে। পিছিয়ে নেই ফলমূল ও মাছের দামও। ফলের দাম সাড়ে ১১ শতাংশ এবং সামুদ্রিক মাছের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। এ ছাড়া নিত্যদিনের খাদ্যতালিকায় থাকা মাংস, দুধ, ডিম, চিনি ও রুটির দামও সামান্য পরিমাণ বেড়েছে। তবে ভোজ্যতেলের দাম খুব একটা বাড়েনি বললেই চলে। ওমানের সব জায়গায় অবশ্য জিনিসপত্রের দাম সমান হারে বাড়েনি। এলাকাভেদে খরচের এই হিসাবে কিছুটা পার্থক্য রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate