Long Popup (2)
সর্বশেষ

ওমানে নিখোঁজ সেই কিশোরী সুস্থ অবস্থায় উদ্ধার

]kljhgfCity

ওমানের বাউশারের আল ঘুবরা এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী সেই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে রয়্যাল ওমান পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তাকে নিরাপদে উদ্ধার করা হলো। রয়্যাল ওমান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ওই কিশোরী বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।

শনিবার এক এক্স বার্তায় কিশোরী শিরিন মাহমুদ শাবান ইয়াহিয়াকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে গত ৬ এপ্রিল পুলিশের পক্ষ থেকে এই কিশোরীর ছবি ও তথ্য প্রকাশ করে তার সন্ধানে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় সেসময় তাকে নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল।

পুলিশের সর্বশেষ বার্তায় জানানো হয়েছে, কিশোরীকে উদ্ধারের পর এখন প্রয়োজনীয় বাকি আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে। তবে ঠিক কোথা থেকে বা কীভাবে তাকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে নিরাপদে ফিরিয়ে আনতে তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় পরিবার ও পরিচিতজনদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate