সর্বশেষ

ওমানে জনসাধারণের জন্য জরুরি নির্দেশনা

Oman probashiWeb Popup (3)

আকাশে সন্দেহজনক কোনো উড়ন্ত বস্তু বা ড্রোন নজরে এলে কী করতে হবে, সে বিষয়ে জনসাধারণকে সতর্ক করে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে ওমান সরকার। প্রকাশিত এক নির্দেশিকায় এ সংক্রান্ত জরুরি করণীয় ও বর্জনীয় দিকগুলো তুলে ধরা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে বাসিন্দাদের জন্য এই সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এমন কোনো সন্দেহভাজন উড়ন্ত বস্তু নজরে এলে প্রথমেই মাথা ঠান্ডা রাখতে হবে এবং দ্রুত ওই এলাকা থেকে নিরাপদে সরে যেতে হবে। এরপর কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিরাপত্তা কর্তৃপক্ষকে জানাতে হবে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপ নম্বর ৭৭৭২০০৭৮ -এ তথ্য দেওয়া যাবে। কর্তৃপক্ষকে জানানোর সময় বস্তুটির সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করার পাশাপাশি সম্ভব হলে এর একটি ছবি বা ভিডিও যুক্ত করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে কোনোভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য শেয়ার না করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সব ধরনের গুজব এড়িয়ে কেবল সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে ওমান সরকার। একটি সন্দেহভাজন ড্রোন কীভাবে চেনা যাবে, তারও কিছু পরিষ্কার লক্ষণ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের ড্রোন বা উড়ন্ত বস্তু সাধারণত অনেক বেশি শব্দ করে এবং খুব ধীরগতিতে চলে। এগুলো ভূপৃষ্ঠের অনেক নিচ দিয়ে ওড়ে এবং সাধারণ উড়োজাহাজের মতো এগুলোতে কোনো প্রচলিত বাতি নাও থাকতে পারে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup