সর্বশেষ

কর্মীদের নিয়ে ওমানের নতুন ঘোষণা

Oman fig ismailProbashircityWebPopupUpdate

ওমানের শ্রম মন্ত্রণালয় আসন্ন গ্রীষ্মকালীন মাসগুলোতে দুপুরে কাজের অনুমতির জন্য আবেদন গ্রহণ শুরু করার ঘোষণা দিয়েছে। বিগত বছরগুলোর নিয়ম অনুযায়ী, জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস তীব্র দাবদাহ থেকে শ্রমিকদের সুরক্ষায় দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে বা সরাসরি রোদে সব ধরনের কাজ বন্ধ থাকে। তবে যেসব প্রতিষ্ঠান জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা প্রদান করে, মূলত তাদের কাজ সচল রাখতেই এই বিশেষ অনুমতির ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের ই-সার্ভিস পোর্টালে নিয়োগকর্তারা এই আবেদন করতে পারবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ অনুমতির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ এপ্রিল থেকে। আবেদন গ্রহণ চলবে মে মাসের শেষ দিন পর্যন্ত। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করতে হবে। নিয়োগকর্তাদের কেবল মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ‘এমপ্লয়ার্স পোর্টাল’-এর মাধ্যমে আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো মাধ্যমে বা সরাসরি করা আবেদন এ ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।

প্রচণ্ড গরমের হাত থেকে শ্রমিকদের রক্ষা করা এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয় বরাবরের মতোই বিশেষ জোর দিয়েছে। বিগত বছরগুলোতেও হিট স্ট্রোক ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই নির্দিষ্ট সময়ে কাজ বন্ধ রাখার নিয়ম কঠোরভাবে পালন করা হয়েছে, যার ব্যত্যয় ঘটলে জরিমানার বিধানও ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিষ্ঠানগুলোকে আবেদন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে কাজের জায়গায় শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের শর্ত ও সুরক্ষামূলক ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যাবশ্যকীয় সেবার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate