সর্বশেষ

ভয়াবহ এক তথ্য প্রকাশ করল ওমান

Oman probash timeProbashircityWebPopupUpdate

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে দেশটিতে ৪ হাজার ১৯৯টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। একই সঙ্গে মানবপাচার ও নারীদের জোরপূর্বক বিয়ের মতো অপরাধের তথ্যও সামনে এসেছে। ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি এই উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে।

নির্যাতনের ধরন বিশ্লেষণ করে দেখা যায়, শিশুরা সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছে, যা মোট ঘটনার ৫১ দশমিক ১ শতাংশ। এরপরই রয়েছে শারীরিক নির্যাতন ১৯ দশমিক ৪ শতাংশ, মানসিক নির্যাতন ১৮ দশমিক ৮ শতাংশ এবং যৌন নির্যাতন ১০ দশমিক ৭ শতাংশ। পরিস্থিতি বিবেচনায় ১১৭ জন শিশুকে নিরাপদ ও বিকল্প পরিবেশ দিতে সুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছে।

শিশুদের পাশাপাশি নারীদের সুরক্ষার বিষয়টিও উঠে এসেছে এই প্রতিবেদনে। গত বছর দেশটিতে মানবপাচার সংক্রান্ত ৩৯টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এর বাইরে নারীদের জোরপূর্বক বিয়ের ২৬টি এবং নারী নির্যাতনের ৮টি ঘটনাও সামলেছে মন্ত্রণালয়।

এদিকে, কিশোর অপরাধের ক্ষেত্রেও উদ্বেগজনক পরিসংখ্যান পাওয়া গেছে। পাবলিক প্রসিকিউশনের পাঠানো ৬০৪টি কিশোর অপরাধ এবং অপরাধের ঝুঁকিতে থাকা আরও ১০২টি ঘটনাসহ মোট ৮০৬টি বিষয় পর্যবেক্ষণ করেছে মন্ত্রণালয়। সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে ৭৩ জন কিশোর অপরাধীকে সংশোধনাগারে এবং অপরাধের ঝুঁকিতে থাকা ১৩ জনকে গাইডেন্স সেন্টারে রাখা হয়েছে।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate