Long Popup (2)
সর্বশেষ

ওমানে এমন ভয়াবহ দৃশ্য আগে দেখেনি কেউ

C3d33340 4a14 4bac a5fd f1ce85f3b29bProbashircityWebPopupUpdate

ওমানের সালালাহ বন্দরে ড্রোন দিয়ে হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। এমন ভয়াবহ দৃশ্য সালালায় আগে দেখা যায়নি বলেই মন্তব্য করছেন সেখানে বসবাসরত প্রবাসী ও বাসিন্দারা। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি ড্রোন বন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত করলে এই বিস্ফোরণ ঘটে।

বুধবার নিরাপত্তা সূত্র জানায়, একাধিক মানববিহীন আকাশযান সালালাহ বন্দরের আশপাশের এলাকা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কয়েকটি ড্রোন সফলভাবে আকাশেই ধ্বংস করা হয়। তবে কিছু ড্রোন বন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। অবশ্য এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, এই ঘটনার পরপরই ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সাথে ফোনে কথা বলেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। আলাপে তিনি ওমানি ভূখণ্ডের বিরুদ্ধে চলমান হামলার প্রতি তার অসন্তোষ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা বন্ধের দাবি করেন। এছাড়া তিনি চলমান সংঘাতে তার দেশের নিরপেক্ষ অবস্থান পুনর্ব্যক্ত করে নিশ্চিত করেছেন যে, ওমান তার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate