সর্বশেষ

মাস্কাট বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করল ওমান

Muscat airport facebook 1200x628ProbashircityWebPopupUpdate

ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের প্রবেশ ও চলাচলের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত শুক্রবার ওমান বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া এক নির্দেশনায় জানানো হয়, এখন থেকে কেবল নিশ্চিত টিকিটধারী যাত্রীরাই টার্মিনালের ভেতরে প্রবেশের অনুমতি পাবেন। তবে সে ক্ষেত্রে যাত্রীর নির্ধারিত ফ্লাইট পরবর্তী আট ঘণ্টার মধ্যে ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতা থাকতে হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, যাত্রীদের বিদায় জানাতে আসা স্বজন বা সঙ্গীরা কোনোভাবেই টার্মিনালের ভেতরে প্রবেশের সুযোগ পাবেন না। একই সঙ্গে যেসব যাত্রী তাঁদের নির্ধারিত ফ্লাইটের সময়ের অনেক আগেই বিমানবন্দরে এসে পৌঁছাবেন, তাঁদেরও টার্মিনাল ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

মূলত বিমানবন্দর এলাকার অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানো, যাত্রী চলাচলে গতিশীলতা আনা এবং সার্বিক কার্যক্রমে আরও শৃঙ্খলা ফেরাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা, এই নিয়ম মেনে চলার মাধ্যমে যাত্রীদের আরও দ্রুত ও ঝামেলামুক্ত সেবা দেওয়া সম্ভব হবে। তাই যাঁরা ওমান হয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের ফ্লাইটের সময়সূচি অনুযায়ী বিমানবন্দরে আসার এবং নতুন এসব নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate