সর্বশেষ

ওমানে তিন গাড়ির সংঘর্ষে নিহত ৩

News Poster 23 WebsizeProbashircityWebPopupUpdate

ওমানের উত্তর বাতিনাহর লিওয়া এলাকায় তিনটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন। রোববার দেশটির সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনটি প্রাইভেট কারের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা মাঝারি থেকে আশঙ্কাজনক।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্থানীয় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে নিহতরা কোন দেশের নাগরিক বা তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ওমানে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন কঠোর করা হলেও প্রায়ই এ ধরনের মর্মান্তিক ঘটনার খবর পাওয়া যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate