সর্বশেষ

ওমান প্রবাসীদের জন্য দুঃসংবাদ, লাইসেন্স না নিলে বাতিল হবে ভিসা

Oman fig ismailProbashircityWebPopupUpdate

ওমানের শিল্প খাতে কর্মরত শ্রমিক ও পেশাজীবীদের জন্য বড় ধরনের পরিবর্তন আনল দেশটির শ্রম মন্ত্রণালয়। এখন থেকে শিল্প সেক্টরের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে হলে বাধ্যতামূলকভাবে ‘পেশাগত স্বীকৃতি’ বা প্রফেশনাল লাইসেন্স নিতে হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কমার্স, ইন্ডাস্ট্রি ও ইনভেস্টমেন্ট প্রমোশন মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ে এই ‘প্রফেশনাল অ্যাক্রিডিটেশন সিস্টেম’ চালু করা হয়েছে।

আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এই সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ১লা মে ২০২৬ থেকে এটি আইনত বাধ্যতামূলক বা কার্যকর হবে। শ্রম মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়ে দিয়েছে যে, ১ মে-এর পর নির্ধারিত পেশার কর্মীদের এই সার্টিফিকেট বা লাইসেন্স না থাকলে তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে না এবং পুরনো পারমিটও নবায়ন করা হবে না। এই নিয়ম ওমানি নাগরিক এবং প্রবাসী কর্মী—উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য।

এই নতুন নিয়মের আওতায় পেশাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ‘পেশাগত শ্রেণিবিন্যাস’ বা ক্লাসিফিকেশনের আওতায় রয়েছে ফ্যাক্টরি ম্যানেজার, অপারেশন ম্যানেজার, মেইনটেন্স ম্যানেজার, অ্যানালিটিক্যাল কেমিস্ট, গ্রাফিক ডিজাইনার, সিরামিক আর্টিস্ট এবং বিভিন্ন ধরণের মেকানিক্যাল ও কেমিক্যাল টেকনিশিয়ানদের মতো পদগুলো। অন্যদিকে, ‘পেশাগত লাইসেন্সিং’-এর আওতায় রয়েছে প্লাস্টিক মেশিন অপারেটর, ফুড ইন্ডাস্ট্রি টেকনিশিয়ান, ফার্নিচার কার্পেন্টার এবং মার্বেল কাটিংয়ের মতো কারিগরি কাজগুলো। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটের www.mol.gov.om মাধ্যমে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate