সর্বশেষ

ওমানে বাংলাদেশিদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন

Bangladeshi friendly football tournament organized in omanProbashircityWebPopupUpdate

ওমানের আল সূবাখি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে একত্রিত হয়ে খেলার পাশাপাশি প্রবাসী সমাজের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বের পরিবেশ সৃষ্টি করা লক্ষ্য করা হয়েছে।

Foot

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে আল সূবাখি পুটবর মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গালফ ওভারসিজ এক্সচেঞ্জের সিইও ও বাংলাদেশি কমিউনিটি নেতা ইফতেখার উল হাসান চৌধুরী। এছাড়াও, অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও ম্যানেজারদের উপস্থিতিতে বুধবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী হাজী মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনির হোসেন ও মোহাম্মদ কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান বিপ্লবসহ আল সূবাখির প্রবাসী বাংলাদেশিরা, যারা টুর্নামেন্টকে সফল করতে সহায়তা করেছেন এবং প্রবাসী সমাজের মধ্যে একতার বার্তা সঞ্চার করেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate