Long Popup (2)
সর্বশেষ

ওমান সাগরে নৌকাডুবি নিখোঁজ ২২ প্রবাসী জেলে

22 expatriate fishermen missing after boat capsizes in the sea of ​​omanProbashircityWebPopupUpdate

ওমান উপকূলে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাকিস্তানের ২২ জন জেলে নিখোঁজ রয়েছেন। গওয়াদর থেকে যাত্রা করা এ নৌযানটি গত ৬ সেপ্টেম্বর মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে নামে। পরদিন ৭ সেপ্টেম্বর ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নৌকায় থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর জেলেরা নৌকা ত্যাগে বাধ্য হন। ২৩ জনের ক্রুদের মধ্যে এখন পর্যন্ত একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাকে অন্য একটি নৌযান উদ্ধার করে পরে ওমানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে কয়েক দিন পেরিয়ে গেলেও বাকিদের কোনো সন্ধান মেলেনি।

এদিকে নিখোঁজ জেলেদের পরিবারগুলো পাকিস্তান ও ওমান সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছেন— তাদের স্বজনদের সন্ধান ও উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate